ঢাকঢোল, রঙিন ধোঁয়া, শোভাযাত্রা ও নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।